Multimedia Newsroom
Tuesday, 9 June 2015
Available in
  • ENG
  • BN

  • বাংলাদেশ : বাল্য বিবাহে ক্ষতিগ্রস্ত মেয়েরা

    Feature
    Duration : 10m 21s
    (ঢাকা)-বাংলাদেশ সরকার বাল্য বিবাহ বন্ধে অঙ্গীকার করা সত্ত্বেও এখনও পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি, আজ প্রকাশিত নতুন এক প্রতিবেদনে এই কথা জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ৷ ২০১৪ সালের জুলাইয়ে, ২০৪১ সালের মধ্যে বাল্য বিবাহ পুরোপুুুরি বন্ধ করার কথা বলেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ কিন্তু তারপরই তিনি মেয়েদের বিয়ের নূ্যনতম বয়স ১৮ থেকে ১৬-তে নামিয়ে আনার ভুল পদক্ষেপ নিয়েছেন, যা কি না এ ব্যাপারে তার অঙ্গীকার নিয়ে গুরুতর সংশয় জাগাচ্ছে৷ইউনিসেফের গবেষণায় প্রাপ্ত তথ্যানুসারে, ১৫ বছরের কমবয়সী মেয়েদের বিয়ের ক্ষেত্রে বাংলাদেশে বাল্য বিবাহের হার সারা বিশ্বে সর্বোচ্চ৷ বাংলাদেশে শতকরা ২৯ ভাগ মেয়েরই বিয়ে হয় ১৫ বছরের কম বয়সে৷ এর মধ্যে শতকরা দুই ভাগ মেয়ের বিয়ে হয় ১১ বছরের কম বয়সে৷ সরকারের ক্রমাগত নিষ্ক্রিয়তা এবং স্থানীয় কর্মকর্তাদের সহযোগিতার ফলে অনিয়ন্ত্রিতভাবে বাল্য বিবাহ সম্পন্ন, এমনকি খুব অল্প বয়সে তা হচ্ছে৷ অন্যদিকে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের ব্যাপক প্রবণতাও অনেক মেয়েকে এর ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে৷ এসব দুর্যোগ তাদের পরিবারকে দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে যা পরিবাগুলোকে মেয়ের বিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত